আমরা সব দেবো কিন্তু কিছুই পাবো না: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৬:৩০আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:০৪

আমরা পানি পাবো না, সীমান্তে হত্যাও বন্ধ হবে না, বাণিজ্য করতে গেলে করও কমাবে না, আমরা সব দেবো কিন্তু কিছুই পাবো না এ কেমন বিচার, বলে প্রশ্ন রেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুখুরীতে দলের নিহত নেতাকর্মীদের স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ভারত আমাদের বন্ধুপ্রতীম দেশ হলে প্রতিরক্ষা চুক্তি কেন প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব বলেন, ‘তবে ভারতকে কি আমরা বা তারা আমাদের সন্দেহ করে? আমাদের দেশের সীমান্তের তিনভাগ জুড়ে তারা। তাই চীন, আমেরিকা, পাকিস্তান কারও পক্ষেই কি ভারতকে টপকে আমাদেরকে আক্রমণ করা সম্ভব?’

মির্জা ফখরুল বলেন, ‘মিথ্যা মামলার রায় দিয়ে এ সরকার বিএনপির নেতাকর্মীদের নির্বাচন থেকে দূরে রাখতে চায়। বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচন করতে না পারলে আওয়ামী লীগকেও জনগণ নির্বাচন করতে দেবে না।’

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক তৈমুর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে, বিএনপির তিন নেতাকর্মীর কবর জিয়ারত করার পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জানান ফখরুল।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম