শিক্ষিকার পিটুনিতে ৯ শিক্ষার্থী হাসপাতালে!

নীলফামারী প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৭, ১১:০০আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১২:২৬

নীলফামারী নীলফামারীর কিশোরগঞ্জে চাঁদখানা নুরুনেচ্ছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকা পঞ্চম শ্রেণির ৯ ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আহত শিক্ষার্থীদের অভিভাবকরা তাদের কিশোরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

আহতরা হলো, জেহাদ আলী, করিমুল, আদর আলী, দেলোয়ার হেসেন, সম্রাট আলী, আপন মিয়া, লালবাবু, রেজোয়ান ও তাসফিরুল। এরা সবাই উপজেলার চাঁদখানা ইউনিয়নের ডোঙ্গা পাড়া গ্রামের বাসিন্দা।

অভিযোগে জানা যায়, বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাবিহা সিদ্দিকা তার আট মাসের ছেলেকে নিয়ে স্কুলে আসেন। রবিবার দুপুরে শিশুটিকে কমনরুমে ঘুম পাড়িয়ে রাখেন ওই শিক্ষিকা। পাশেই ছিল পঞ্চম শ্রেণির কক্ষ। শিক্ষার্থীদের সোরগোলে তার সন্তানের ঘুম ভেঙে যায়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পঞ্চম শ্রেণির ৯ ছাত্রকে পিটিয়ে আহত করেন। ছাত্ররা বাড়ি ফিরে তাদের অভিভাবককে জানায়। পরে সন্ধ্যায় আহত ৯ শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গাওছুল আজম  বলেন, দুই ছাত্রের হাত ফেটে গেছে। আহতদের শরীরে লাটির আঘাতের চিহৃ রয়েছে। তাদের চিকিৎসা চলছে।

আহত শিক্ষার্থী করিমুলের বাবা এজামুল হক বলেন, ‘এমন কী অপরাধ করেছে ওরা। এ জন্য এভাবে পেটাতে হবে।’ তিনিসহ সব অভিভাবক ওই শিক্ষিকার বিচার দাবি করেন।

এদিকে, অভিযুক্ত সহকারী শিক্ষিকা সাবিহা সিদ্দিকা বলেন, ‘তেমন কিছুই হয়নি। এলাকার কিছু লোক বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এক ধরনের অপচেষ্টা করছে। তবে আমি ছাত্রদের একটু শাসন করেছি।’

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম বলেন, ‘আমি স্কুলের কাজে দুপুরে উপজেলা শিক্ষা অফিসে ছিলাম। তাই এ বিষয়ে কিছুই বলতে পারব না। তবে ঘটনার কথা শুনেছি।’

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুল হাসান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের