নববর্ষে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময়

হিলি প্রতিনিধি
১৪ এপ্রিল ২০১৭, ১৩:১৭আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৩:১৭

নববর্ষে বিজিবি-বিএসএফ শুভেচ্ছা বিনিময় বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়।

শুক্রবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব পিলারের কাছে চেকপোস্ট গেটের শুন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই ডিপি দত্তের হাতে মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। সেখানে বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার মাজেদুল হক, বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এএল টির্কি, বিজিবির নারী সদস্যসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।

বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দেওয়া হয় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের ১৯৯ পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক ও স্টাফ অফিসারদের জন্য পাঁচ প্যাকেট এবং বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডারের পক্ষ থেকে ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বরাবর দুই প্যাকেট মিষ্টি বিএসএফের হাতে তুলে দেওয়া হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো.মাহবুব আলম জানান,বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তারাও নতুন বছরের শুভেচ্ছা জানান।

তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী যেন একে অন্যের সঙ্গে মিলেমিশে দায়িত্ব পালন করতে পারে সেজন্য প্রতিবছর ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে মিষ্টিসহ বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে করে সীমান্তে কর্তব্যরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেন।

/বিএল/ 

আরও পড়ুন:

‘আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর’

মঙ্গল শোভাযাত্রা শুরুর কথা

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী