রোকেয়া বিশ্বদ্যিালয়ে প্রক্টরের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৭, ০১:৪২আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ০১:৪৯

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রক্টর কার্যালয় ঘেরাও খারাপ আচরণ করার অভিযোগে দীপু রায় নামে এক শিক্ষার্থীকে প্রক্টর কর্তৃক পুলিশ দিয়ে দীর্ঘ ৫ ঘণ্টা আটক রাখার ঘটনার প্রতিবাদে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তামান্না ছিদ্দিকার অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। প্রক্টরের কার্যালয় ঘেরাও করে সেখানে ২ ঘণ্টা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। পরে বুধবারের মধ্যে প্রক্টরকে অপসারণ করা না হলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২ টার দিকে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রক্টর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে প্রক্টর কার্যালয়ে অবস্থান নিয়ে  তার অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। প্রায় ২ ঘন্টা ব্যাপী প্রক্টর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করার সময় সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফজলে রাব্বি ও মারিয়া শোভা মারুফ ভুইয়াসহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করেন, পহেলা বৈশাশে বিশ্ববিদ্যালয় আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে ২ নম্বর গেট দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার সময় ভারপ্রাপ্ত প্রক্টর তামান্না ছিদ্দিকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৮ম ব্যাচের শিক্ষার্থী দীপু রায়ের বিরুদ্ধে খারাপ আচরণ করার অভিযোগ এনে পুলিশের হাতে তুলে দেন। এরপর তাকে সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত পুলিশ ফাঁড়িতে আটক করে রাখা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রক্টরকে দীপু রায় জানিয়েছিল, সে কখনই খারাপ আচরন করেনি। তারপরেও প্রক্টর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই এরশাদ আলীকে নির্দেশ দেন পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার।

শিক্ষার্থীরা জানান, দীপুকে পুলিশ গ্রেফতার করেছে এমন খবর তার বাবা অনিল চন্দ্র জানতে পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। দীপুর বাবার মৃত্যুর খবর ক্যাম্পাসে জানাজানি হলে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে দুপুরে সাড়ে ৩ টার দিকে প্রক্টরের নির্দেশে দীপুকে ছেড়ে দেয় পুলিশ।

এ ব্যাপারে প্রক্টর তামান্না ছিদ্দিকার সঙ্গে মোবাইল ফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও ফোনটি বন্ধ পাওয়ায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে এর আগে শুক্রবার (১৪ এপ্রিল) তিনি বাংলা ট্রিবিউনকে দীপু রায়কে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, তার সঙ্গে খারাপ আচরণ করার জন্যই তাকে তিনি পুলিশে দিয়েছেন।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম