রংপুরকে জঙ্গি ও মাদকমুক্ত রাখতে সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর শপথ

রংপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১৩:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৮:১৮

রংপুর কালেকটরেট মাঠে শিক্ষার্থীদের জঙ্গি ও মাদকমুক্ত শপথবাক্য পাঠ করান জেলা পুলিশ সুপার (ছবি: ফোকাস বাংলা) জেলাকে মাদক ও জঙ্গিমুক্ত করার লক্ষ্যে রংপুরের প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী শপথ নিয়েছে। আজ  বুধবার সকাল ১০টায় এক যোগে জেলার ৮৭২টি স্কুল, কলেজ, মাদ্রাসার প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে মাদক ও জঙ্গিমুক্ত থাকার শপথ বাক্য পাঠ করে। জেলা পুলিশের আয়োজনে এ শপথ অনুষ্ঠিত হয়।

রংপুর পুলিশ লাইন মাঠে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীদের নিয়ে শপথ গ্রহণের আগে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এরপর সকাল ১০টায়  শপথবাক্য পাঠ করান রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান। এ সময় পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর কালেকটরেট মাঠে শিক্ষার্থীদের জঙ্গি ও মাদকমুক্ত শপথবাক্য পাঠ করান জেলা পুলিশ সুপার (ছবি: ফোকাস বাংলা) শিক্ষার্থীরা রংপুরকে মাদকমুক্ত ও জঙ্গিমুক্ত রাখতে সব সময় সচেষ্ট থাকার অঙ্গীকার করে। সেইসঙ্গে একে অপরকে সব সময় সাহায্য সহযোগিতা করারও অঙ্গীকার করে।

এদিকে রংপুর জেলাকে মাদক ও জঙ্গি মুক্ত রাখার জন্য পুলিশ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষকরা শিক্ষার্থীদের পরিবারকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম