সড়ক দুর্ঘটনায় রৌমারী প্রেসক্লাব সভাপতি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ মে ২০১৭, ১৮:৫৯আপডেট : ০৭ মে ২০১৭, ১৯:০৩

সড়ক দুর্ঘটনায় রৌমারী প্রেসক্লাব সভাপতি নিহত সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুর রাজ্জাক রাজু নিহত হয়েছেন। রবিবার বেলা ১২ টার দিকে কুড়িগ্রাম-চিলমারী মহাসড়কের উলিপুর উপজেলার চুনিয়ারপার নামকস্থানে এ ঘটনার ঘটে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল সাঈদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও রৌমারী প্রেসক্লাব সূত্রে জানা যায়, আজ  দুপুর ১২টার দিকে আব্দুর রাজ্জাক তার স্ত্রী ও তিন বছরের কন্যাসহ মোটরসাইকেলে করে কুড়িগ্রাম থেকে রৌমারী যাচ্ছিলেন। পথে উলিপুর উপজেলার চুনিয়ারপার নামকস্থানে একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক রাজু নিহত হয়। এ সময় তার স্ত্রী ও মেয়ে সামান্য আহত হয়েছেন।

ওসি আব্দুল্লাহ আল সাঈদ জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে।

প্রসঙ্গত, আব্দুর রাজ্জাক রাজু রৌমারী উপজেলা প্রেসক্লাবের বর্তমান সভাপতি এবং দৈনিক ট্রাইবুনাল পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি দৈনিক ডেসটিনি ও দৈনিক বর্তমান পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছিলেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম