কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার, আটক -১

নীলফামারী প্রতিনিধি
০৯ মে ২০১৭, ১৪:১৪আপডেট : ০৯ মে ২০১৭, ১৪:১৪

কিশোরগঞ্জে মাদ্রাসা ছাত্রী গণধর্ষণের শিকার, আটক  -১

নীলফামারীর কিশোরগঞ্জে বিএস মাদ্রসার অষ্টম শ্রেণীর ছাত্রী (১৪) গণধর্ষণের শিকার হয়েছে। রবিবার (৭ মে) বিকালে মেয়েটিকে অপহরণ করা হয়। সে উপজেলার পুটিমারী মাস্টার পাড়া গ্রামের বাসিন্দা। কিশোরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ধর্ষকরা হলেন, একই উপজেলার কেসবা গ্রামের আব্দুল হামিদের ছেলে রাজমিস্ত্রি শাহিনুর (২৩), কেসবা গ্রামের তহিজুল ইসলামের ছেলে সৈকত, শাহীনুরের চাচাতো ভাই রাজু আহম্মেদ ও মিস্ত্রির জোগালদার সবুজ মিয়া।

তিনি আরও জানান, সোমবার সকালে ওই এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে মেয়েটিকে অসুস্থ ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটির জানিয়েছে চারজন তাকে ধর্ষণ করেছে। তাদের মধ্যে একজনকে আটক করেছে।বাকী তিন আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ জানায়, এ ঘটনার সঙ্গে জড়িত সৈকত ওরফে ভেলুমিয়ার পা কেটে যাওয়ায় সে সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি হয়। এ সময় মেয়েটি তাকে চিনতে পেরে পুলিশকে জানালে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।

জানা যায়, ওই ঘটনার সঙ্গে জড়িত উপজেলার কেসবা গ্রামের আব্দুল হামিদের ছেলে রাজমিস্ত্রি শাহিনুর (২৩) ছাত্রীটির পূর্ব পরিচিত। রবিবার (৭ মে) বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শাহীনুরসহ আরও তিনজন মেয়েটিকে অপহরণ করে। বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর পুলিশকে জানায়। সোমবার সকাল ৮টার দিকে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের হরিশ্চন্দ্রপাঠ গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে তাকে উদ্ধার করা হয়।

ছাত্রীটি পুলিশকে জানায়, শাহীনুরসহ আরও তিনজন তাকে সারা রাত ধরে  ধর্ষণের পর ভুট্টাক্ষেতে ফেলে রেখে পালিয়ে গেছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. গাওছুল আজম  জানান, তাকে রক্তাত্ব ও বিবস্ত্র অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: ধোবাউড়ায় বজ্রাঘাতে দুই ভাই নিহত

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক