রংপুরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

রংপুর প্রতিনিধি
০৯ মে ২০১৭, ১৮:২৪আপডেট : ০৯ মে ২০১৭, ১৮:৩১

রংপুরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত নানা কর্মসূচির মধ্য দিয়ে রংপুরে ড.ওয়াজেদ মিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সংগঠন পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

রংপুরে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ডা. হামিদুল হক খন্দকারের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। ড. ওয়াজেদের পরিবারের সদস্যরাও শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়াও জেলা ছাত্রলীগ, শ্রমিক লীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, কৃষক লীগ, মোটরশ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা জানায়।

পরিবারের পক্ষ থেকে জয় সদনে সকাল থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম