গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে সড়কে উপড়ে পড়া শতবছরের পুরনো তেঁতুল গাছটি ১০ ঘণ্টা পর সরানো হয়েছে। ফলে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই সড়ক থেকে ঝড়ে বিধ্বস্ত তেঁতুল গাছটি সরানো হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, বিকাল সাড়ে ৫টায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে যানবাহন চলাচল শুরু হয়। গাছটি সড়ক থেকে সরাতে সকাল থেকেই গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও পুলিশের ২২ জন সদস্য যৌথভাবে কাজ করেন।
এর আগে, মঙ্গলবার সকাল ৭টার দিকে কালবৈশাখী ঝড়ে ওই সড়কের চাষকপাড়া এলাকায় একটি তেঁতুল গাছ রাস্তার উপড়ে পড়লে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ওই সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীরা দুর্ভোগে পড়েন।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার গোলাম মোস্তফা বলেন, দীর্ঘ সময় চেষ্টার পর উপড়ে পড়া গাছটি সড়ক থেকে সরানো সম্ভব হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
/বিএল/আরও পড়ুন:








