ছাত্রলীগের বিক্ষোভের পর রমেক এমবিবিএসএ’র প্রকাশিত ফল স্থগিত

রংপুর প্রতিনিধি
১০ মে ২০১৭, ১১:৩৬আপডেট : ১০ মে ২০১৭, ১১:৩৯

ছাত্রলীগের বিক্ষোভের পর রমেক এমবিবিএসএ’র প্রকাশিত ফল স্থগিত রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) এমবিবিএস ফাইনাল পরীক্ষায় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ ৫৮ জন শিক্ষার্থীকে পাস করিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার (৯ মে) বিক্ষোভ করে ফেল করা শিক্ষার্থীরা। তাদের বিক্ষোভের পর প্রকাশিত পরীক্ষার ফলাফল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক আনোয়ার হাবিব স্বাক্ষরিত একটি চিঠি দিয়ে একথা বলা হয়েছে।

ফলাফল সাময়িক স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. নুর নবী লাইজু।
তিনি মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনকে জানান, এমবিবিএস ফাইনাল পরীক্ষার ফলাফলে কোনও কোনও পরীক্ষার্থীর রোল নম্বর এবং নামের মধ্যে মিল না থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে আন্দোলনরত ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার (১১ মে) পর্যন্ত তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করেছে।

নাম প্রকাশে অনিশচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, সারা বছর লেখাপড়া করবে না, পরীক্ষা ভালো দেবে না, তারপরেও পাস করিয়ে দিতে হবে এটা কোন ধরনের আবদার?

তারা বলেন, সরকারি দল করলেই তাদের লেখাপড়া করা লাগবে না এ প্রবণতা পরিহার করা উচিত।

তারা আরও বলেন, অন্যান্য পরীক্ষায় অনেক ছাত্রনেতার মৌখিক পরীক্ষায় ছাড় দেওয়া হয় কিন্তু লিখিত পরীক্ষা ভালো না দিলে পাস করানো কোনওভাবেই সম্ভব নয়।

বিএমএ কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট রংপুর জেলা আওয়ামী লীগ নেতা ডা. দেলোয়ার হোসেন বাংলা টিব্রিউনকে বলেন, ‘আমি কলেজে গিয়ে আন্দোলকারী ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলেছি। কতিপয় পরীক্ষার্থীর রোল নম্বর ও নামের মধ্যে মিল ছিল না এটা ঠিক। তারপরেও আমি তাদের বলেছি ৬ মাস পর আবারও পরীক্ষা দেওয়া যাবে। তাই তাদেরকে ভালো করে লেখাপড়া করতে পরামর্শ দিয়েছি।’

এ আন্দোলনের কারণে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কিছুটা তো হয়েছেই।

প্রসঙ্গত, রংপুর মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ সাধারণ সম্পাদক গৌরান্দ্র চন্দ্র সাহাসহ ২১২ জন শিক্ষার্থী এবার এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছিলেন। ফলাফল ঘোষণার সময় ৫৮ জন শিক্ষার্থীকে ফেল দেখানো হয়। পাস দেখানো হয়ে ১৪৪ জন শিক্ষার্থীকে।

ছাত্রলীগ নেতাদের দাবি, তারা আসলেই পাস করেছিল কিন্তু এখন তাদের ফেল দেখানো হচ্ছে। সে কারণে তাদের সবাইকে পাস করিয়ে দেবার জন্য ফলাফল সংশোধন না করা পর্যন্ত তারা অবস্থান ধর্মঘট শুরু করেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের