জাল টাকাসহ আশরফুল ইসলাম (২৯) নামের এক যুবককে আটক করেছে নীলফামারীর র্যাব-১৩। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তাকে পঞ্চগড় জেলা সদরের ভিতরগড় পুকুরি ডাঙ্গা গ্রাম থেকে আটক করা হয়। আশরাফুল ওই গ্রামের আব্দুল মজিদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার শাহীনুর কবির।
গোপান সংবাদের ভিত্তিতে নীলফামারী র্যাব-১৩ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার শাহীনুর কবিরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে ১১ লাখ জাল টাকাসহ তাকে আটক করে।
তিনি জানান, আটকের সময় তার কাছ থেকে ১১ লাখ টাকার জাল নোটসহ টাকা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নীলফামারী র্যাব ক্যাম্পে নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইগত ব্যাবস্থা নেওয়ার জন্য তাকে পঞ্চগড় জেলার সদর থানায় হস্তান্তর করা হবে।
/জেবি/
আরও পড়তে পারেন: ফেনীতে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১








