সৈয়দপুরে নির্বাচনি অপপ্রচারের সময় আটক ৩

নীলফামারী প্রতিনিধি
১৫ মে ২০১৭, ০৭:১৫আপডেট : ১৫ মে ২০১৭, ০৭:১৬

সৈয়দপুরে নির্বাচনি অপপ্রচারের সময় আটক ৩ নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোখছেদুল মোমিন ও সংসদ সদস্য আলহাজ শওকত চৌধুরীর বিরুদ্ধে লিফলেট বিতরণের সময় জনগণ তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। রবিবার (১৪ মে) দুপুরে উপজেলা শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে লিফলেট বিতরণের সময় তাদের আটক করা হয়। সৈয়দপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলো, শহরের নয়াটোলা এলাকার মঞ্জুর রহমানের ছেলে সোহেল (১৬), হায়দার আলীর ছেলে মিনহাজুল ইসলাম মুন (১৭) ও মৃত শেখ নিজামের ছেলে হৃদয় (১৭)।

বাংলাদেশ প্রতিদিনের সৈয়দপুর উপজেলা প্রতিনিধি সেজে (ভুয়া) নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্বে একটি প্রতিবেদন তৈরি করেন। সেই প্রতিবেদনের কাটিং কপি বিতরণের সময় স্থানীয় জনগণ ও পুলিশ তাদেরকে আটক করে।

এ ব্যাপারে নৌকা প্রতিকের প্রার্থী মোখছেদুল মোমিন বলেন, একটি মহল হিংসা করে আমার বিরুদ্ধে বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা অপপ্রচার করছে। যা সাধারণ জনগণ প্রতিহত করে ওইসব যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, আটক যুবকেরা শহরের বিভিন্ন সড়কে ওইসব লিফলেট বিতরণ করছিল। এ সময় পুলিশ তাদের আটক করে।

তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি মেনে তাদের বিরুদ্বে আইনি ব্যবস্থা নেয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম