দেশে খাদ্য সংকট দেখিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে: খাদ্যমন্ত্রী

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ মে ২০১৭, ১৬:০৩আপডেট : ১৬ মে ২০১৭, ১৬:০৫

দেশে খাদ্য সংকট দেখিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে: খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘একটি কুচক্রি মহল খাদ্য সংকট দেখিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পাঁয়তারা করছে। এই বাজারকে অস্থিতিশীল করার পেছনে কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক জড়িত। কিন্তু তারা ব্যর্থ হবে কারণ আমাদের মজুদ প্রস্তুতি যথেষ্ট ভালো।’
মঙ্গলবার(১৬ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ বিষয়ে মাঠ কর্মকাতদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘এবার আমাদের বোরো ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ কোটি ৯১ লাখ মেট্রিক টন। ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে হয় আমরা ১ কোটি ৮০ মেট্রিক টন ফসল পাবো।’
গম সংগ্রহ অভিযানসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও কৃষকের নাম দেখিয়ে ব্যবসায়ী ও অন্যান্য মধ্যসত্ত্বাভোগীদের কাছে গম কেনার প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘মধ্যসত্ত্বাভোগীরা কৃষকদের বঞ্চিত করে যদি তাদের কার্ড নিয়ে নেয় সেখানে আমরা কিছুই করতে পারছি না। তারপরেও আমাদের অফিসারদের প্রতি নির্দেশ থাকবে তারা আরও সর্তকতা অবলম্বন করবেন। এছাড়া অফিসারদের বিরুদ্ধে যদি কোনও অভিযোগ থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
পরে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ঠাকুরগাঁওয়ে চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন রাজুসহ ৩৬টি মিলারের সঙ্গে আড়াই হাজার মে:টন চালের চুক্তি করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদফতরের মহা পরিচালক বদরুল ইসলাম, রংপুর বিভাগের খাদ্য নিয়ন্ত্রক রায়হানুল কবীর, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, জেলা খাদ্য নিয়ন্ত্রক আশরাফুজ্জামানসহ আরও অনেকে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের