সৈয়দপুরে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ৩০টি ঘর পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৫:৫৬আপডেট : ২২ মে ২০১৭, ১৫:৫৭

সৈয়দপুরে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে ৩০টি ঘর পুড়ে ছাই নীলফামারীর সৈয়দপুরে বাড়ির বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে শটসার্কিট হয়ে আগুনে ১২টি পরিবারের ৩০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ অসুরখাই গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম লোকমান জানান, সকাল ১১টার দিকে ওই গ্রামের ফিরাজুল ইসলামের বাড়ির পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক মিটার হঠাৎ বিস্ফোরণে শটসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফিরাজুলসহ ওই গ্রামের ১২টি পরিবারের ৩০টি বসতঘর এবং ঘরে থাকা নগদ টাকা, ধান, চাল ও আসবাবপত্রসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

এছাড়াও আগুনে একটি মোটরসাইকেল পুড়ে যায়। ধারণা করা হচ্ছে, এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

সৈয়দপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিরাজুল ইসলাম জানান, বাড়ির মিটার বিস্ফোরিত হয়ে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অন্তত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।  

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের