দিনাজপুর ও গাইবান্ধা থেকে দুই জঙ্গি গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৪ মে ২০১৭, ১৪:১১আপডেট : ২৪ মে ২০১৭, ১৫:০৮

দিনাজপুর ও গাইবান্ধা থেকে দুই জঙ্গি গ্রেফতার

দিনাজপুর ও গাইবান্ধায় পৃথকভাবে অভিযান চালিয়ে দুই জেএমবি জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুরে রংপুর নগরীর স্টেশন এলাকায় র‌্যাব-১৩ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

র‌্যাব-১৩ প্রধান কমান্ডার আতিক জানান,গোপন সংবাদেরভিত্তিতে বুধবার ভোরে গাইবান্ধা বাস স্ট্যান্ড থেকে বাদল হানজালাকে গ্রেফতার করা হয়। সে গাইবান্ধা জেলা সদর থানার রামচন্দ্রপুর পোড়া হাড়িয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। অপর জঙ্গি বেলালকে দিনাজপুর শহরের চেহেলগাজির মাজার এলাকা থেকে ভোরে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই জঙ্গির মধ্যে বাদল হানজালা জেএমবির সক্রিয় সদস্য। সে আট বছর আগে বাড়ি থেকে পালিয়ে যায়। তারপর ছদ্মবেশ ধরে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। পলানোর আগে হানজালা গাইবান্ধার একটি মসজিদে ইমামতি করতো। মসজিদের মুসুল্লিদের জিহাদ সম্পর্কে উদ্বুদ্ধ করতো। ওই এলাকায় সে বিভিন্ন ধরণের জিহাদি লিফলেট বিতরণ করতো। সে জেএমবির সক্রিয় কর্মী। বর্তমানে নিউ জেএমবির সঙ্গে সংপৃক্ত থাকার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে র‌্যাব জানায়।

অপর জঙ্গি বেলাল জেএমবিকে নিয়মিত চাঁদা দিতো এবং জেএমরি কর্মকাণ্ডের সঙ্গে সংপৃক্ত ছিল। জঙ্গি বাদল হানজালার বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগজ্ঞ থানায় এবং বেলালের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় সন্ত্রাস দমন আইনে পৃথক মামলা রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: প্রশস্ত হচ্ছে কুড়িগ্রাম-রাজারহাট-তিস্তা সড়ক

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম