নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত, আহত ৬

নীলফামারী প্রতিনিধি
২৭ মে ২০১৭, ০২:২৭আপডেট : ২৭ মে ২০১৭, ০২:৩০

নীলফামারী নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় মামা-মাগ্নে নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে জলঢাকা উপজেলা শহরের রংপুর সড়কের পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

জলঢাকা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ডিমলার গয়াবাড়ি ইউনিয়নের সঠিবাড়ি গ্রামের রফিকুল ইসলাম (৩৮) ও তার ভাগ্নে উপজেলার পূর্বছাতনাই গ্রামের লোকমান হোসেন (২৫)।

এসআই মিজানুর রহমান জানান, ভোরে ওই পেট্রোল পাম্প এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে একটি দ্রুতগামী মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচরে যায়। পরে জলঢাকা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে মাইক্রোসবাস থেকে নিহত ওই দুজন ও আহত ৬ ছয়জনকে উদ্ধার করে। তবে ঘটনার পর মাইক্রোবাস চালককে খুঁজে পাওয়া যায়নি।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান,মাইক্রোবাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম