দিনাজপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
০১ জুন ২০১৭, ১২:০৪আপডেট : ০১ জুন ২০১৭, ১২:০৮

দিনাজপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ দিনাজপুরের বিরল স্থলবন্দরের রাস্তায় কালভার্ট নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর ফলে কালভার্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে বিরল উপজেলার ভান্ডারা ইউনিয়নের রামপুর বাজার এলাকার স্থানীয় জনতা। শনিবার (২৭ মে) থেকে এই নির্মাণ কাজ বন্ধ রয়েছে বলে জানান এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তা থেকে কালভার্টের উচ্চতা বেশি থাকার কথা থাকলেও কালভার্টগুলো নির্মাণ করা হয়েছে নিচু করে। আবার নির্মাণ কাজ শেষ না হতেই অনেক কালভার্টে ফাটল দেখা দিয়েছে। যার ফলে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার ২/৩ বছরের মধ্যেই তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হবে।
দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, দিনাজপুরের কাঞ্চন মোড় থেকে বিরল স্থলবন্দর রাস্তা নির্মাণ, প্রশস্তকরণ ও কালভার্ট নির্মাণ কাজ শুরু হয় ২০১৫ সালের ১ মার্চ থেকে। মোট ৫টি প্যাকেজে ভাগ করা এই প্রকল্পে প্রায় ১৭.৭৫ কিলোমিটার রাস্তাসহ নির্মাণ করা হবে ২৩টি কালভার্ট ও ১টি ব্রিজ। যার মোট বরাদ্দ রাখা হয়েছে ৭১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার টাকা। এরমধ্যে ব্রিজ ও কালভার্ট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ কোটি ১০ লাখ ৬৮ হাজার টাকা। ইতোমধ্যে ১৯টি কালভার্টের নির্মাণকাজ সম্পন্ন করা হয়েছে। কালভার্ট নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণে সিলকোর্ট ও কার্পেটিং কাজগুলো করছে দ্রুব ও মাইনুদ্দিন বাশি কনস্ট্রাকশন। দিনাজপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ
স্থানীয় বাসিন্দা আতিকুর রহমান জানান, বাজার থেকে পূর্ব দিকে যে কালভার্টটি নির্মাণ করা হয়েছে তা ইতোমধ্যে মূল সড়ক থেকে প্রায় ৩ ফুট দেবে গেছে। নকশা অনুযায়ী পাইলিং কাজ ঠিকভাবে না করার জন্যই ওই কালভার্টটি দেবে যাচ্ছে।
একই অভিযোগ করেন স্থানীয় মনসুর আলী ও দীপেন্দ্র নাথ রায়। তারা জানান, এখনই যদি কালভার্টটি এভাবে দেবে যায় তাহলে স্থলবন্দর চালু হওয়ার পর ভারী যানবাহন চলাচল করলে কালভার্টগুলো আরও দেবে যাবে।
ভান্ডারা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বলেন, রাস্তা নির্মাণ ও কালভার্ট নির্মাণে অনিয়ম করা হয়েছে। এভাবে নির্মাণ কাজ শেষ হলে আমাদের এলাকার উন্নয়ন ব্যাহত হবে। যার কারনে রাস্তার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
নির্মাণকাজে ব্যাপক অনিয়ম করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে ভান্ডারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামনুর রশিদ মামুন বলেন, ‘রাস্তা ও কালভার্ট নির্মাণে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি এলাকাবাসী আমাকে জানিয়েছে। এ ব্যাপারে সড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়েছে। এটা বড় কোনও সমস্যা নয় বলে তাকে জানানো হয়েছে। যার ফলে এলাকাবাসীদেরকে বলা হয়েছে, নির্মাণ কাজে বাধা না দেওয়ার জন্য।’ দিনাজপুরে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ
তবে দুর্নীতির বিষয়টি পরিষ্কারভাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জানানো হলেও তিনি কার্যকর ভূমিকা নেননি বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।
নির্মাণকাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান দ্রুব কনস্ট্রাকশনের প্রকৌশলী সাগর আহমেদ বলেন,‘নির্মাণকাজে কোথাও কোনও অনিয়ম করা হয়নি। পূর্ব কালভার্ট থেকে ৮ ইঞ্চি উঁচু করার কথা ছিল, সেভাবেই করা হয়েছ।’
দেবে যাওয়ার প্রশ্নই উঠে না জানিয়ে তিনি বলেন, ‘রাস্তা ও কালভার্ট নির্মাণ কাজের বিষয়ে জানতে হলে সড়ক বিভাগে যোগাযোগ করতে হবে।’
এ ব্যাপারে দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম সারোয়ার জানান, অনিয়ম করা হয়েছে এমনটি তার চোখে পড়েনি। এখানে অসঙ্গতির কোনও সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, পূর্বে এখানে এলজিইডির রাস্তা ছিল, সেই অনুযায়ীই কাজ হচ্ছে।
ব্রিজ দেবে যেতে পারে জনগণকে এমন আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, কালভার্টটি নিচু হলেও এর ওপরে বাড়তি উপকরণ দিয়ে রাস্তাটি সমান করা হবে।

/এসএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম