হাতীবান্ধায় মাদক সেবনের সময় সেনা সদস্যসহ আটক ৬

লালমনিরহাট প্রতিনিধি
০৮ জুন ২০১৭, ১৭:৪৫আপডেট : ০৮ জুন ২০১৭, ১৭:৪৫

-

লালমনিরহাটের হাতীবান্ধায় সেনা সদস্যসহ ৬ জনকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মাদক সেবনের সময় উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের পশ্চিম এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক  নুর আলম।

উপ-পরিদর্শক নুর আলম জানান, উপজেলার সাবরেজিস্ট্রি এলাকায় কয়েকজন যুবক মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে আরমান হাসান (২২), দক্ষিণ গড্ডিমারী এলাকার নুর ইসলামের ছেলে আনিছুর রহমান (৩০), নুরুল হকের ছেলে আলীমুল হাসান (২৫), ফজলুল হকের ছেলে ইবনে মিজান (২৯), লালমনিরহাট সদর উপজেলার তালুক খুটামারা এলাকার নুরুল ইসলামের ছেলে সৈকত রায়হান সাগর (২৯) এবং রংপুর সদর উপজেলার ভগিবালা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে মারুফুল আলম মারুফকে (২৩) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এরমধ্যে মারুফুল আলম মারুফ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য বলে জানা গেছে।

তবে আটককৃতদের দাবি, মাদক সেবন করতে নয়, প্রচণ্ড গরমের কারণে তারা কয়েক বন্ধু মিলে ওই এলাকায় গল্প করছিলেন। এ সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

হাতীবান্ধা থানার ওসি রেজাউল করিম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। বিকালে তাদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে।

/জেবি/

 আরও পড়তে পারেন: খাগড়াছড়িতে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম