১০০ আসনে আমরা জয়ী হবো: এরশাদ

রংপুর প্রতিনিধি
১২ জুন ২০১৭, ১১:৫৯আপডেট : ১২ জুন ২০১৭, ১২:০৬

রংপুরে নিজ বাসভবনে এরশাদ, ছবি: রংপুর প্রতিনিধি

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ১০০ আসনে বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে রংপুরের ৬টি আসনসহ ৩০০ আসনেই আমরা প্রার্থী দেবো। এর মধ্যে ১০০ আসনে আমরা নিশ্চিতভাবে জয় পাবো। এছাড়া আরও ৩০ আসনে আমাদের জয়ী হওয়া সম্ভাবনা রয়েছে।’

আজ সোমবার (১২ জুন) সকালে রংপুর নগরীর দর্শনা এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, এবার রংপুরের কোনও আসনে অন্য কাউকেই ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘এবার ৬টি আসনেই আমরা প্রার্থী দেবো। রংপুর ছাড়াও রংপুর অঞ্চলের ২২টি আসনেই আমরা প্রার্থী দেবো এবং জয়ী হবো।’

চলতি বছরের প্রস্তাবিত বাজেটের কঠোর সমালোচনা করে এরশাদ বলেছেন, ‘জনগণ এ বাজেট গ্রহণ করেনি। এ বাজেট নিয়ে কেউই খুশি নয়। এ বাজেটের করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপর। যা তাদের জীবন-যাত্রা আরও কঠিন করে তুলেছে।’

তিনি বলেন, ‘আগামী বছর যেহেতু জাতীয় সংসদের নির্বাচন হবে সে কারণে এবারের বাজেট নির্বাচনি বাজেট হওয়া উচিত ছিল। কিন্তু তা না করে এমন একটা বাজেট উপস্থাপন করা হয়েছে যা দেশের মানুষ কখনোই গ্রহণ করবে না।’

সোমবার সকালে বিমানে সৈয়দপুর যান এরশাদ। সেখান থেকে রংপুরের বাড়িতে যান। এসময় দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা জাপা সভাপতিস মোফাজ্জল হোসেন মাস্টার মহানগর সভাপতি মোস্তফা সাধারণ সম্পাদক ইয়াসির সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম