ঈদ উপলক্ষে ৫ দিন হিলিতে আমদানি-রফতানি বন্ধ

হিলি প্রতিনিধি
১৬ জুন ২০১৭, ১১:৩৫আপডেট : ১৬ জুন ২০১৭, ১১:৩৫

ঈদ উপলক্ষে ৫ দিন হিলিতে আমদানি-রফতানি বন্ধ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩-২৭ জুন টানা পাঁচদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে পাসপোর্টে দুদেশের মধ্যে মানুষের যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার (১৫ জুন) অ্যাসোসিয়েশনের এক বৈঠকে ঈদ উপলক্ষে ২৩ জুন শুক্রবার থেকে ২৭ জুন মঙ্গলবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়। ২৮ জুন বুধবার থেকে বন্দরের সব কার্যক্রম ফের চালু হবে। সে অনুযায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি হিলি কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, আমদানি রফতানিকারক, ভারতের এক্সপোর্টার্স অ্যান্ড ক্লিয়ারিং এজেন্টসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

বন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ভারপ্রাপ্ত ম্যানেজার অশিত কুমার স্যানাল জানান, যেহেতু আগামী ২৩-২৭ জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তাদের সঙ্গে সংগতি রেখেই টানা ৫ দিন পণ্য লোড-আনলোড ও ডেলিভারিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের সহকারী কমিশনার মো. ফখরুল আমিন চৌধুরী জানান, ঈদ উপলক্ষে টানা পাঁচ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও ব্যাগেজ কার্যক্রম চালু রাখার জন্য হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে কাস্টমসের একটি বিভাগ খোলা থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মধ্যে মানুষ যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম