গাইবান্ধায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
২১ জুন ২০১৭, ১৬:০০আপডেট : ২১ জুন ২০১৭, ১৬:০০

গাইবান্ধায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, ধর্ষক গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ধর্ষক ফুল মিয়াকে (৫০)গ্রেফতার করেছে। ফুল মিয়া সুন্দরগঞ্জ উপজেলার উত্তর সাহাবাজ গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ জুন ফুল মিয়া বুদ্ধি প্রতিবন্ধী ওই কিশোরীকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকাবাসী টের পেলে ফুল মিয়া ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিত কিশোরীর বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে ফুল মিয়াকে গ্রেফতার করে।

তিনি আরও জানান,‘ফুল মিয়াকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত কিশোরী গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

/জেবি/

আরও পড়তে পারেন: ‘স্বামীর সারা জীবনের সঞ্চয় দিয়ে কেনা জায়গা ছেড়ে কোথায় যাব?’

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের