শনিবার হিলি স্থলবন্দরের কার্যক্রম চলবে

হিলি প্রতিনিধি
২৩ জুন ২০১৭, ১৩:৩৬আপডেট : ২৩ জুন ২০১৭, ১৩:৩৬

হিলি শুল্ক স্টেশন শনিবার (২৪ জুন) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রফতানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম চালু থাকবে।

ভারতীয় এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের প্রেক্ষিতে  এবং দেশের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ও চালের সরবরাহ স্বাভাবিক রাখাসহ সার্বিক দিক বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে  ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত টানা পাঁচদিন বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় আ্যসোসিয়েশন। কিন্তু গত ২১ জুন ভারতের হিলি এক্সপোটার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জিত মজুমদার স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় ভারতের হিলির বালুপাড়া ট্রাক টার্মিনালে প্রায় ২৫০/৩০০ পেঁয়াজের ট্রাকসহ পঁচনশীল পণ্য নিয়ে ট্রাকগুলো বাংলাদেশে রফতানির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। ঈদের আগেই এই পণ্যগুলো রফতানি করা খুবই প্রয়োজন। ওই আবেদনের প্রেক্ষিতে ও দেশের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে এবং চালের সরবরাহ স্বাভাবিক রাখাসহ সার্বিক দিক বিবেচনায় আ্যসোসিয়েশনের এক বৈঠকে শুধুমাত্র আগামীকাল শনিবার হিলি স্থলবন্দর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রবিবার থেকে ঈদ উপলক্ষে বন্দর দিয়ে যথারীতি আমদানি রফতানি বন্ধ থাকবে। বিষয়টি কাস্টমস, আমদানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম