ফুলবাড়ী থেকে জিআর এর ৭৮ মেট্রিক টন চাল ফেরত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ জুন ২০১৭, ১৫:১৩আপডেট : ২৮ জুন ২০১৭, ১৫:১৩

কুড়িগ্রাম বিতরণ উপযোগী প্রতিষ্ঠান না থাকায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্যের বিশেষ বরাদ্দের জিআর এর ৭৮ মেট্রিক টন চাল কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে ফেরত পাঠিয়েছে প্রশাসন। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ উরাঁও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরীর বিশেষ বরাদ্দের জিআর প্রকল্পের চাল বিতরণের জন্য তালিকাভুক্ত বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও এতিমখানা সরেজমিন পরিদর্শন করা হয়। প্রায় ৩৫টি প্রতিষ্ঠানের অস্তিত্ব ও বরাদ্দ প্রাপ্তির যোগ্যতা যাচাই করতে বলা হলে বেশ কিছু প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। কিছু প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা জিআর এর চাল বিতরণের নীতিমালা অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় বরাদ্দকৃত চাল ফেরত দেওয়া হয়।এছাড়া কয়েকটি প্রতিষ্ঠান টিআর ও কাবিখা প্রকল্পের সুবিধা ভোগ করায় এবং অর্থ বছরের শেষ মুহূর্তে বরাদ্দ সংক্রান্ত পত্র পাওয়ায় তা বিতরণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

আগামী অর্থ বছরের জন্য নবায়ন করে বরাদ্দ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম