শ্যালিকাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশ কর্মকর্তাকে পিটুনি

লালমনিরহাট প্রতিনিধি
৩০ জুন ২০১৭, ১৯:২৯আপডেট : ৩০ জুন ২০১৭, ১৯:৩৮

ইভ টিজিং শ্যালিকাকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রুবেল মিয়াকে (৩২) বেধড়ক পিটিয়েছে বখাটেরা। বর্তমানে ওই পুলিশ কর্মকর্তা লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানায় কর্মরত।
বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে লালমনিরহাট শহরের আপনপাড়া এলাকায় এ হামলার ঘটনার ঘটে। এ ঘটনায় লালমনিরহাট থানায় ওই পুলিশ কর্মকর্তার শ্বশুর নুরুজ্জামান বাদি হয়ে ১০ জনের নামে একটি মামলা দায়ের করেছেন। লালমনিরহাট সদর থানা পুলিশ ইতোমধ্যে এজাহারনামীয় ৩ নম্বর আসামি আপনপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. মমিনকে (২৭) গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।
লালমনিরহাট সদর পুলিশ, এলাকাবাসী ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, লালমনিরহাট পৌরশহরের আপনপাড়া এলাকার নুরুজ্জামানের মেয়ে স্থানীয় মাদরাসার নবম শ্রেণির ছাত্রীকে একই এলাকার আমজাদ হোসেনের ছেলে মো. মনির উত্ত্যক্ত করে আসছিল। এ নিয়ে নুরুজ্জামানের জামাই লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার এএসআই রুবেল মিয়া শালিকাকে উত্যক্ত না করার জন্য মো. মনিরকে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত বখাটে মনিরসহ তার সাঙ্গপাঙ্গরা লালমনিরহাট সদর নার্সিং হোমের পূর্বপাশে রুবেল মিয়াকে একা পেয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করা হয়।

মামলার এজাহার লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আজমল হক বলেন, ‘চিকিৎসাধীন পুলিশ কর্মকর্তা রুবেলের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তার বাম হাতের কনিষ্ঠ ও মধ্যমা ধারালো অস্ত্র দিয়ে আঘাতের কারণে জখম হয়েছে।’

লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক (সার্বিক) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতালে খোঁজখবর নিয়েছে। এ ঘটনায় শুক্রবার সকালে সদর থানায় একটি মামলা হয়েছে। এ মামলায় মনিরের বড় ভাই মমিনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতার ও মামলার তদন্ত চলছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম