দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি
০৪ জুলাই ২০১৭, ১২:২৪আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১২:২৪

দুর্ঘটনা দিনাজপুরের কাহারোলে নৈশকোচের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ৫ জন। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ জুলাই) রাত ২ টার দিকে কাহারোল উপজেলার ১৬ মাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতহরা হলেন- কাহারোল উপজেলার ডহন্দা গ্রামের মৃত উকিল বর্মনের ছেলে বৈশাখু বর্মন (৫৫), একই এলাকার রবিদাসের ছেলে শুভ দাস (৩০) ও রামপুর এলাকার দোহাই রামের ছেলে গকুল রাম (৪০)।

কাহারোল থানার ওসি মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে হরিনাম সংকীর্তন শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন কয়েকজন ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের লোকজন। পথিমধ্যে তারা ১৬ মাইল নামক স্থানে পৌঁছলে একটি নৈশকোচ ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বৈশাখু বর্মন ও গকুল নিহত হন। পরে আহতাবস্থায় ৬ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুভ নামে আরও একজনের মৃত্যু হয়।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম