গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযানে ডাকাত আটক

গাইবান্ধা প্রতিনিধি
০৫ জুলাই ২০১৭, ১০:১৪আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১০:১৪

গাইবান্ধায় জঙ্গি-নৌডাকাত গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান গাইবান্ধার সদর উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় জঙ্গি আস্তানার খোঁজে ও নৌ ডাকাত গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। অভিযান চলাকালে বুধবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে একটি চর এলাকা থেকে আইয়ুব আলী ওরফে শুকুর নামে সন্দেহভাজন হিসেবে এক ডাকাতকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গাইবান্ধা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (এসপি হেডকোয়ার্টার) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কয়েকটি চরে এ অভিযান অব্যাহত রয়েছে। তবে একজন ছাড়া কাউকে আটক বা কিছু উদ্ধার করা এখনও সম্ভব হয়নি। কোন কোন চরে এ অভিযান চলছে এ বিষয়ে তিনি কিছু জানাতে চাননি।
এর আগে বুধবার ভোর থেকে জঙ্গি আস্তানা ও নৌ ডাকাত গ্রেফতারে নৌকায় করে সদর উপজেলার বালাসীঘাট থেকে অভিযানের যাত্রা শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মইনুল হকের নেতৃত্বে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও কাউন্টার টেরিরোজম ইউনিটের সদস্যসহ ৫০ জন সদস্য অংশ নেয়।
চরাঞ্চলগুলোতে জঙ্গি তৎপরতা রয়েছে বলে মিডিয়ায় প্রচারণা চালানো হয়। একই সঙ্গে এসব এলাকায় নৌ ডাকাত গ্রেফতারের লক্ষে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে চরাঞ্চলের চিহ্নিত বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক