ডিসির স্বাক্ষর জাল করে অস্ত্রের লাইসেন্স: অফিস সহকারী ৫ দিনের রিমান্ডে

রংপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ১৮:২৬আপডেট : ০৭ জুলাই ২০১৭, ১৮:২৯

 

ডিসির স্বাক্ষর জাল করে অস্ত্রের লাইসেন্স: অফিস সহকারী ৫ দিনের রিমান্ডে রংপুরের জেলা প্রশাসকের স্বাক্ষর জ্বাল করে ৪শ’ অস্ত্রের লাইসেন্স দেওয়ার অভিযোগে দায়ের করা মামলা ডিসি অফিসের অফিস সহকারী শামসুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার বিকেলে মামলার তদন্তকারী কমর্সকর্তা দুদক রংপুরের সহকারী পরিচালক আতিকুর রহমানের আবেদন শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। জিআরও (এস আই) বাবর আলী  এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার বিকেল সোয়া ৪ টার দিকে আসামি শামসুল ইসলামকে আদালতে হাজির করে দুদক কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

এ ব্যাপারে মামলার তদন্তকারী কমর্সকর্তা দুদক রংপুরের সহকারী পরিচালক আতিকুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার রাতে র‌্যাব তাদের কাছে আসা হস্তান্তর করলে তাকে রাতে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপুর্ণ তথ্য পাওয়া গেছে। সে কারণে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কারা জড়িত, কিভাবে জাল অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে,  সার্বিক বিষয় জিজ্ঞাসা করা হবে। ’

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর স্টেশন এলাকায় অবস্থিত র‌্যাব ১৩ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রংপুর র‌্যাব ১৩ প্রধান কমান্ডার আতিকুল্লা বলেন, ‘গোপন সংবাদের ওপর ভিত্তি করে বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে শামসুল ইসলামকে আটক করা হয়।’

উল্লেখ্য, শামসুল ইসলাম রংপুর ডিসি অফিসের জেএম শাখার অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষের ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে রংপুরের ডিসি অফিসের জেএম শাখার মাধ্যমে কয়েক শতাধিক ভুয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিয়েছেন তিনি।’

র‌্যাব আরও জানায়, ‘এ সংক্রান্ত খবর বাংলা ট্রিবিউনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর  ডিসি অফিসের জেএম শাখায় তল্লাশি চালিয়ে ১৫টি অগ্নেয়াস্ত্রের ভুয়া লাইসেন্স ১১টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের বিপরীতে নগদ ৭ লাখ ১১ হাজার টাকা, এফডিআর ও ২ লাখ টাকার সঞ্চয়পত্র উদ্ধার করে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। বর্তমানে দুদক তদন্ত করছে। এরপর র‌্যাব ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। বুধবার  তাকে গ্রেফতার করা হয়।  

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম