গাইবান্ধায় খাদ্য ও বিশুদ্ধ পানির সঙ্কটে আছে আড়াই লাখ মানুষ

গাইবান্ধা প্রতিনিধি
১৬ জুলাই ২০১৭, ১৪:৪৮আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৪:৪৯

গাইবান্ধায় পানিবন্দি আড়াই লাখ মানুষ (ছবি- গাইবান্ধা প্রতিনিধি)

গাইবান্ধায় বন্যার পানি কমতে শুরু করেছে। তবে ১০ দিনেও এসব এলাকার মানুষের অবস্থার কোনও উন্নতি হয়নি। চার উপজেলার পানিবন্দি আড়াই লাখ মানুষ  খেয়ে-না খেয়ে বেঁচে আছে বলে তারা জনান। তারা খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সঙ্কটে আছেন। এসব এলাকার মানুষ মানবেতর জীবন-যাপন করলেও এখনোও তাদের কাছে পৌঁছেনি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। জেলা প্রশাসন ত্রাণ সহায়তা ও নগদ টাকা বিতরণ করলেও চাহিদার তুলনায় তা খুবই কম বলে অভিযোগ দূর্গতদের। 

ফুলছড়ির বন্যাদূর্গত এলাকার আফছার আলী অভিযোগ করে বলেন,‘১০ দিন ধরে পানিবন্দি হয়ে আছি। কাজকর্ম ও হাতে টাকা না থাকায় ঠিকভাবে খেতে পারছি না। এই দশ দিনে ত্রাণ তো দূরের কথা কেউ এসে খোঁজ পর্যন্ত নেয়নি। 

ফুলছড়ির পশ্চিম খাটিয়ামারি চরের আন্না বেগম বলেন,‘ঘরে পানি বাইরে পানি। এরমধ্যে কোনও রকমে বেঁচে আছি। খাবার অভাবে স্বামী-সন্তান নিয়ে কষ্ট করছি।  এত কষ্টের মধ্যেও কপালে ত্রাণ সহায়তা জোটেনি।’

এদিকে, স্রোত ও প্রবল চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ফুলছড়ি উপজেলার সিংড়া-রতনপুর, কাতলামারী, রতনপুর, কঞ্চিবাড়ির কাইয়াহাট এলাকাসহ বেশ কয়েকটি এলাকা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। ঝুঁকিপূর্ণ পয়েণ্টে বাঁধ ভেঙে গেলে নতুন নতুন এলাকা প্লাবিত হবে। এতে পানিবন্দি হয়ে পড়বে অন্তত অর্ধলক্ষ মানুষ। তবে এসব ঝুঁকিপূর্ণ বাঁধে মাটির বস্তা ফেলে ভরাটের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। 

গাইবান্ধায় ক্ষতিগ্রস্ত বাঁধে বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা (ছবি- গাইবান্ধা প্রতিনিধি)

রবিবার সকাল পর্যন্ত  ব্রক্ষপুত্র-যুমনা নদীর পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি গাইবান্ধা পয়েন্টে বিপদসীমার ২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

গাইবান্ধার দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, জেলার সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ১৯৪ গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ৫৪ হাজার ৩৮টি। ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় ২ লাখ ১৬ হাজার ১৩ জন। 

এরইমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২৯৫ মেট্রিক টন চাল, সাড়ে ১৭ লাখ টাকা ও এক হাজার শুকনা খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। এছাড়া আরও চাল ও নগদ টাকা বিতরণ করা হবে বলে জানা গেছে। 

/জেবি/

আরও পড়তে পারেন : পাবনায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের