দিনাজপুরে অনুমোদনহীন হাসপাতালে র‌্যাবের অভিযান, ভুয়া চিকিৎসক আটক

দিনাজপুর প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ০২:৩৪আপডেট : ১৭ জুলাই ২০১৭, ০২:৩৪

আটক দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন হাসপাতাল সিলগালা করাসহ ওই হাসপাতালের পরিচালক ভুয়া চিকিৎসককে আটক করেছে র‌্যাব-১৩ এর সদস্যরা। রবিবার (১৬ জুলাই) দিনভর ওই অভিযান চালান তারা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের এ বিষয়ে জানানো হয়। এসময় চিকিৎসার উপকরণসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

র‌্যাব জানিয়েছে, ১১ মাস আগে দিনাজপুর শহরের বালুবাড়ী পানির ট্যাংক এলাকায় আবাসিক ভবনের নিচতলা ভাড়া নিয়ে ‘কে.আর লায়ন আই হাসপাতাল’ নামে চক্ষু চিকিৎসাকেন্দ্র খুলেন রেজাউল করিম চৌধুরী নামে একজন ভুয়া চিকিৎসক। তিনি সেখানে চোখের ছানি অপারেশনসহ চক্ষু ক্যাম্প পরিচালনা করে আসছিলেন। ১১ মাসের মধ্যে শতাধিক রোগীর চোখে অপারেশন করাসহ জটিল রোগের চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল ওই চিকিৎসক। অপারেশন থিয়েটার এবং রোগীর বেডও স্থাপন করা হয়েছে ওই হাসপাতালে।

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ (ক্রাইম প্রিভেনশন কোম্পানি) ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, ‘সরকারি অনুমোদন ছাড়াই হাসপাতালটি চালাচ্ছিলেন ভুয়া চিকিৎসক রেজাউল করিম। তার শিক্ষাগত যোগ্যতা এবং প্রশিক্ষণ সংক্রান্ত সনদপত্রও জাল। এ বিষয়ে অভিযান পাওয়ার পর রবিবার সেখানে দিনভর অভিযান চালানো হয়। পরে ভুয়া বিষয়টি নিশ্চিত হওয়ার পর হাসপাতালের পরিচালক চিকিৎসককে আটক করাসহ হাসপাতাল সিলগালা ও মালামাল জব্দ করা হয়।

অভিযানে অংশ নেন ডেপুটি সিভিল সার্জন ডা. শামীমা নাজনীন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেনসহ অন্যান্যরা। হাসপাতালটি সিলগালা এবং মালামাল জব্দ করা ছাড়াও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলা করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম