স্বেচ্ছাসেবক লীগ নেতা খুনের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ২০:৩১আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২০:৩১

যুবলীগ নেতা দেবাশীষ দত্ত সমীর ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুনের ঘটনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।

তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান খুনের ঘটনায় যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরের ইন্ধন রয়েছে। এজন্যই সোমবার সন্ধ্যার ৬টার দিকে পুলিশ হেড কোয়ার্টার্সের এলআইসি’র সহযোগিতায় ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে আজ  সকালে মান্নান হত্যা মামলার প্রধান আসামি সমীরের ছোট ভাই সজীব দত্তকে নওগাঁ থেকে গ্রেফতার করে পুলিশ। এরা দু’জনই জেলা যুবলীগের সাবেক সভাপতি, সদর উপজেলা আওয়ামী লীগের বিতর্কিত সভাপতি অরুনাংশ দত্ত টিটোর আপন চাচাতো ভাই ও রাজনৈতিক শিষ্য।

গত ১১ জুলাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে যুবলীগ নেতা সজীব। এ সময় মান্নানের বন্ধু জুম্মনও হামলার শিকার হন।তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মান্নানের মৃত্যু হয়।

এ ঘটনায় ১৩ জুলাই নিহত মান্নানের বড় ভাই আবু হোসেন বাদী হয়ে সজীব ও শান্তসহ অজ্ঞাত পরিচয় আরও  চারজনকে আসামি করে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা করেন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম