বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

রংপুর প্রতিনিধি
২০ জুলাই ২০১৭, ১২:০৩আপডেট : ২০ জুলাই ২০১৭, ১২:০৩

বেরোবিতে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) হলের সিট দখল করাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) সহকারী প্রক্টর সদরুল ইসলামকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে থাকা অপর দুই সদস্য হলেন- সহকারী প্রক্টর আতিয়ার রহমান ও শামসুজ্জামান।
তদন্ত কমিটির প্রধান সদরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, এ ঘটনায় তদন্ত করার কোনও সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়নি। তবুও আমরা যতো দ্রুত সম্ভব তদন্ত করে প্রতিবেদন দাখিল করবো।
প্রসঙ্গত, বুধবার (১৯ জুলাই) মধ্যরাতে হলের সিট দখল করাকে কেন্দ্র করে সংগঠনের সাধারণ সম্পাদক নোবেল শেখ ও ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুষার কিবরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছাত্রলীগের কর্মীরা হলের অর্ধশতাধিক কক্ষের জানালা ও দরজাসহ আসবাবপত্র ভাঙচুর করা হয়। সংঘর্ষে সংগঠনের সাধারণ সম্পাদক নোবেল শেখসহ ১০ ছাত্রলীগ নেতাকর্মী আহত হন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান