নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচনের চ্যালেঞ্জ নিতে আ.লীগ অক্ষম: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ১২:৪৩আপডেট : ২১ জুলাই ২০১৭, ১২:৪৩

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ প্রমাণ করেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার চ্যালেঞ্জ নিতে তারা অক্ষম। তাই তারা ৫ জানুয়ারির মতোই এবারও দেশে একটা অর্থবহ নির্বাচন দিতে ব্যর্থ হবে।’

শুক্রবার (২১ জুলাই) ঠাকুরগাঁওয়ের তাঁতিপাড়াস্থ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক বৈঠকে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এখন খালেদা জিয়া ও তারেক জিয়ার বিরূদ্ধে ব্যক্তিগত বিষোদগার করছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রতি বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রশ্নে ব্যক্তিগত আক্রমণ না করে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগ কাউকেই গ্রাহ্য করে না, তারা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়। তারা বিরোধীদলকে দমনের জন্য গুম খুনের রাজনীতি করছে।’

তিনি সাম্প্রতিক ঘটে যাওয়া ঠাকুরগাঁওয়ের চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা মান্নান হত্যার নিন্দা জানিয়ে বলেন, ‘মান্নানের পরিবার কতটুকু সুবিচার পাবে সে ব্যাপারে সন্দেহের অবকাশ আছে। কারণ হিসেবে তিনি বলেন, আওয়ামী লীগের নিজ দলের মধ্যকার এসব খুনোখুনীর কারণ চাঁদাবাজির ভাগ বাটোয়ারা। আর তাই পুলিশ কোনও জিজ্ঞাসাবাদ না করে অভিযুক্তদের জেলহাজতে পাঠানোর ব্যবস্থা করেছে।’

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সাবেক সাংগঠনিক সম্পাদক পয়গাম আলীসহ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী