নির্বাচন ও আন্দোলন দুটোর জন্যই বিএনপি প্রস্তুত: মেজর হাফিজ

নীলফামারী প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৯:২৮আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৯:৩২

নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে বিএনপির সদস্য সংগ্রহ অনুষ্ঠানে মেজর হাফিজ (ছবি-নীলফামারী প্রতিনিধি)

নির্বাচন ও আন্দোলন দুটোর জন্যই বিএনপি প্রস্তুত আছে উল্লেখ করে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, ‘আওয়ামী লীগের দুঃশাসন বিএনপিকে দেশের মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে। দেশের মানুষ পরবর্তী সরকার হিসেবে বিএনপিকে দেখতে চায়। শনিবার (২৯ জুলাই) দুপুরে নীলফামারী শহরের বড় বাজার ট্রাফিক মোড়ে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সুষ্ঠ নির্বাচন হলে এবং জনগণ ভোট কেন্দ্রে যেতে পারলে আওয়ামী লীগ গদি ছাড়া হবে, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমনকি দলের সর্বস্তরের নেতাকর্মীরাও জানে।

তিনি বলেন, সহায়ক সরকারের অধীনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠ নির্বাচন দিলে বিএনপি নির্বাচনে অংশ নেবে।

নীলফামারী পৌর শাখার সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান জামান, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-উর-রহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,দিনব্যাপী নীলফামারী সদর উপজেলার পাঁচটি পয়েন্টে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ণ কার্যক্রম পরিচালিত হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: পঞ্চগড়ে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, জিডি

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম