মোমবাতি জ্বালিয়ে ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ০৩:৫৪আপডেট : ০১ আগস্ট ২০১৭, ০৪:০১

দাসিয়ারছড়ায় মোমবাতি জ্বালিয়ে ছিটমহল বিনিময়ের বর্ষপূর্তি উদযাপন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় ৬৮টি মোমবতি জ্বালিয়ে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলো সেখানকার অধিবাসীরা। মঙ্গলবার (৩১ জুলাই) দিনগত মধ্যরাত ১২টা ১ মিনিটে (১ আগস্ট) দাসিয়ারছড়ার কামালপুর গ্রামের ইন্দিরারপাড় নামক স্থানে এ বর্ষপূর্তির অনুষ্ঠান করা হয়।
২০১৫ সালের ৩১ জুলাই বাংলাদেশ ও ভারতের মধ্যে বিনিময় হয় ছিটমহল। বাংলাদেশে অন্তর্ভূক্ত হওয়ার পর দ্বিতীয়বার বর্ষপূর্তি উদযাপন করা হলো।

বর্ষপূর্তির এ আনন্দঘন মহূর্তে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবেন্দ্র নাথ ঊরাঁও, সাবেক বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ অংশের সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ারছড়ার আলতাফ হোসেন, জাহেদা খাতুন, ফরিদা খাতুন, সুমিসহ অন্যনরা।

মোমবাতি প্রজ্জ্বলন শেষে দোয়া অনুষ্ঠিত হয়। শতশত মানুষ এই দোয়া মোমবাজি প্রজ্জ্বলন ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

দীর্ঘ ৬৮ বছর অহিংস নানা আন্দোলন সংগ্রামের বিনিময়ে রাষ্ট্র ও নাগরিকত্ব পাওয়া বিলুপ্ত এই ছিটমহলের জনগণ বিগত দুই বছর বাংলাদেশ সরকারের কাছ থেকে যে উন্নয়ন ও অধিকারের ছোঁয়া পেয়েছে তাতে তাদের সন্তুষ্টির পাল্লাই ভারি। বিলুপ্ত এই ছিটমহলগুলোতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে দৃশ্যমান অনেক সুবিধা পেয়ে উচ্ছ্বসিত এখানকার অধিবাসীরা।

 

আরও পড়ুন

দুই বছরে বদলে গেছে বিলুপ্ত ছিটমহলের জীবনচিত্র

/এসএমএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান