কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা থেকে ঢাকা পর্যন্ত সরাসরি আন্তঃনগর ট্রেন চালু এবং বর্তমানে রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সংযোগকারী শাটল ট্রেনের টিকিটের সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বেলা ১১টায় জেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির আয়োজনে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির সভাপতি মো.তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা চালুরত শাটল ট্রেনের টিকিটের সংখা বৃদ্ধি ও প্রস্তাবিত (চিলমারী-সুন্দরগঞ্জ) দ্বিতীয় তিস্তা সেতুতে রেলপথ সংযোগের দাবি জানান।
/এআর/








