কুড়িগ্রামে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

কুড়িগ্রাম প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ১৮:১৩আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৮:১৩

কারাদণ্ড কুড়িগ্রামে হত্যার দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা জজ আদালত। বৃহস্পতিবার আসামি মো. জিয়াউর রহমানের (২২) বিরুদ্ধে ৩০২ ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দায়রা জজ এ এইচ এম ইলিয়াস হোসাইন এই রায় প্রদান করেন। পাশাপাশি ওই যুবকের ১০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট সামছুদ্দোহা রুবেল এবং রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এসএম আব্রাহাম লিংকন।
মামলার বিবরণ সূ‌ত্রে জানা যায়, আসামি জিয়াউর রহমানের সঙ্গে এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন পরে ওই মেয়ে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রাশেদুল ইসলাম রাশেদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করে। এতে ক্ষিপ্ত হয়ে ২০১৪ সা‌লের ২৬ ডি‌সেম্বর সন্ধ্যায় আসামি জিয়াউর রহমান তার এক বন্ধুর সহায়তায় রাশেদুল ইসলাম রাশেদকে তার নিজ বাড়ির সামনেই ছুরিকাঘাত করে হত্যা করে।
এ ঘটনায় নিহতের পিতা মো. আনিছুর রহমান বাদী হয়ে জিয়াউর রহমানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। আসামি জিয়াউর রহমানও ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করে হত্যাকা‌ণ্ডের কথা স্বীকার করে।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম