হিলিতে ট্রেনে কাটা পড়ে মাদকব্যবসায়ী নিহত

হিলি প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ০৭:৩২আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ০৭:৩৪

ট্রেনে কাটা দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটাপড়ে রাজিব উদ্দিন (২০) নামের এক মাদকব্যবসায়ী নিহত হয়েছে। তার লাশের পাশ থেকে ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ১০টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের কামালগেট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হিলি রেলওয়ে জিআরপি ফাড়ি ইনচার্জ  উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই যুবক ভারত থেকে ফেন্সিডিল নিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসার সময় রাজশাহী থেকে পার্বতীপুরগামী উত্তরা ট্রেনের সামনে দিয়ে দৌড় দেয়। এর ফলে ট্রেনে কাটা পড়ে সে নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৪২ বোতল ফেন্সিডিলও উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুরে আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম