বাবার বা‌ড়ির আঙিনায় চিরশা‌য়িত লাইলী

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
০৬ আগস্ট ২০১৭, ০৯:২০আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ০৯:৫৫

দাশিয়ারছড়ায় লাইলীর জানাজা কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী উপ‌জেলার বিলুপ্ত ছিটমহল দা‌শিয়ারছড়ার সমন্বয় পাড়ায় বাবার বা‌ড়ির উঠানে দাফন করা হয়েছে ঢাকার বনশ্রী‌তে নিহত গৃহকর্মী লাইলীকে। র‌বিবার (৬ আগস্ট) সকাল সা‌ড়ে ৮টায় দাশিয়ারছড়ার কা‌লিরহাট বাজার সংলগ্ন সমন্বয় পাড়ার দা‌শিয়ারছড়া খেজুরতলা নূরানী হা‌ফে‌জিয়া মাদ্রাসার মাঠে তার জানাজা হয়। ক‌য়েক শত মানু‌ষের অংশগ্রহ‌ণে জানাজা নামাজ শে‌ষে তার বাবার বা‌ড়ির প্রাঙ্গনে তা‌কে দাফন করা হয়। লাইলী

জানাজায় অংশ নেওয়া দা‌শিয়ারছড়ার অ‌ধিবাসীরা লাইলীর এই  করুণ মৃত্যুর জন্য দায়ী গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুসহ জ‌ড়িত সবার শা‌স্তি দা‌বি ক‌রেন। তারা লাইলীর সন্তান‌দের ভরণ পোষ‌ণের দা‌য়িত্ব সরকার‌কে নেওয়ার জন্য আহ্বান জানান। লাইলীর মা

এর আগে ময়নাতদন্ত শেষে শনিবার (৫ আগস্ট) বিকালে লাইলীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রবিবার সকা‌ল ৬টার দিকে লাইলীর বাবা নজরুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত স্বজনরা লাশ নি‌য়ে সমন্ময় পাড়ায় পৌঁছায়। লাইলীর লাশ আসার খব‌রে দা‌শিয়ারছড়ার অ‌ধিবাসীরা লাইলীর বাবার বা‌ড়ি‌তে ভিড় ক‌রেন। পরিবারের সদস্যদের সঙ্গে লাইলী

উ‌ল্লেখ্য, শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর বনশ্রী জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলীর (২৫) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন। ওই‌দিন রাতেই লাইলীর ভাসুর (স্বামীর বড় ভাই) শহীদুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা  করেন। মামলায় গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- সন্তানরা ঘুম থেকে জেগে শুনলো ওদের মা নেই

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক