ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যা মামলা: দুই জেএমবি সদস্যের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ আগস্ট ২০১৭, ১৮:৫৮আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৮:৫৮

দুই জেএমবি সদস্য গোলাম রব্বানী ও রাজিবগান্ধী কুড়িগ্রামে ধর্মান্তরিত খৃস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যাকাণ্ডে বিস্ফোরক দ্রব্য মামলায় দুই জেএমবি সদস্যের উপস্থিতিতে জেলা জজ আদালতে শুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুরে পুলিশি নিরাপত্তায় এ মামলার প্রধান আসামি জেএমবি অন্যতম সদস্য রাজিবগান্ধী ও গোলাম রব্বানীকে আদালতে হাজির করা হয়। জেএমবি সদস্য রাজিবগান্ধী হলি আর্টিজান ও শোলাকিয়া হত্যা মামলারও আসামি।

কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ এইচ এম ইলিয়াস হোসাইনের আদালতে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পরবর্তী তারিখ আগামী ৩০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম সদরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে প্রাত ভ্রমণের সময় নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় ধর্মান্তরিত খৃস্টান মুক্তিযোদ্ধা হোসেন আলীকে। এসময় হত্যাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে মোটর সাইকেলে করে পালিয়ে যায়। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা হয়।

মামলায় ৭ আসামির মধ্যে ৪ আসামি হলি আর্টিজান, শোলাকীয়া, নান্দাইল ও রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। বাকি এক আসামি এখনও পলাতক।

আটক জেএমবি সদস্য রাজীবগান্ধীর গাইবান্ধা জেলার সাঘাটার ভুতমারা বোনারপাড়া গ্রামের ওসমান মোল্ল্যার ছেলে এবং গোলাম রব্বানী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘুমারু ভিমসীতোলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

পলাতক জেএমবি সদস্য রিয়াজুল ইসলাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক নাককাটির একতীরের আড়া গ্রামের নুর হোসেন ব্যাপারীর ছেলে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম