মুরগির খামারে শেয়াল মারার বৈদ্যুতিক ফাঁদ, ভ্যানচালকের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৭, ১৭:৫১আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৭:৫৩

পঞ্চগড় পঞ্চগড়ে ব্যক্তি মালিকানাধীন একটি মুরগির খামারে শেয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে খবিরউদ্দিন (৪২) নামে এক প্রতিবেশী ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের সিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক ওই এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে। খামারে শেয়ালের জন্য পাতানো ফাঁদে পড়ে ভ্যানচালকের মৃত্যুতে ওই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করায় ওই খামারের মালিকের শাস্তি দাবি করেছেন নিহতের পরিবারের লোকজন।

স্থানীয়রা জানান, সকালে খবিরউদ্দিন ওই এলাকার ফারুক হোসেনের মুরগির খামারের পাশে থাকা নিজের রোপা আমন ক্ষেত দেখতে যান। এ সময় খামারের দরজায় শেয়ালের জন্য পাতানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে পড়েন খবির। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ইজার উদ্দীন ঘটনাস্থ পরিদর্শন করেন।

পঞ্চগড় সদর উপজেলার গরিণাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতামাস করিম লেলিন বৈদ্যুতিক ফাঁদে পড়ে ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

/এফএস/  

আরও পড়ুন- নবীনগরে পরিত্যক্ত অবস্থায় বিমানের তেলের ট্যাংক উদ্ধার

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম