রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে ২ বাংলাদেশি আহত

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ আগস্ট ২০১৭, ১৯:৩৫আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১১:৩৫

সীমান্ত (ফাইল ছবি) কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছে।

আহতরা হলেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নে চরের গ্রামের জাহের আলীর ছেলে আয়ুব আলী (২৫), বাতেন আলীর ছেলে আব্দুল হান্নান (৩৫)।

এলাকাবাসী ও বিজিবি জানায়, বুধবার (১০ আগস্ট) রাতে বৃষ্টির সময় গয়টাপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৯ এর কাছে গরু আনতে যায় দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী। এ সময় সীমান্ত দিয়ে গরু পারাপারের সময় ভারতের দিয়ারা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন শৌলমারী ইউনিয়নে চরের গ্রামের আয়ুব আলী (২৫) ও আব্দুল হান্নান (৩৫)। পরে অন্য গরু ব্যবসায়ীরা গুরুতর আহত দুই গরু ব্যবসায়ীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে পাঠায়।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবদীন জানান, রাতে বৃষ্টি মধ্যে কিছু ব্যবসায়ী অবৈধ পথে কাঁটাতারের উপর দিয়ে গরু পারাপার করার সময় বিএসএফ সদস্যরা গুলি বর্ষণ করলে দুজন গুলিবিদ্ধ হয়।

জামালপুর ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মাদ আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিএসএফ’র কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম