তিস্তায় পানি বৃদ্ধি, রংপুরে ৪০ গ্রামের ৩৫ হাজার মানুষ পানিবন্দি

রংপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ১২:২৫আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১২:৩০

রংপুরে বন্যা টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে রংপুরে তিস্তা-ঘাগটসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে জেলার ৪টি উপজেলার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। বিশেষ করে গঙ্গাচড়া উপজেলার ৭টি ইউনিয়নের ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ৩৫ হাজার মানুষ। এদিকে তিস্তার ডান তীরে বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। প্রবল স্রোতে মুটুকপুর আর চল্লিশের চরের ২০টি বাড়ি ভেসে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুব জানান, গঙ্গাচড়ার বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তিস্তা নদীর পানি গঙ্গাচড়া আর কাউনিয়া পয়েন্টে বিপদ সীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্লাবিত ঘর-বাড়ি

অবিরাম বর্ষণের কারণে পীরগাছা,কাউনিয়া,পীরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলার ৩৫টি গ্রাম তলিয়ে গেছে। শত শত হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে।

রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক স ম আশরাফ আলী বলেছেন, গত ৩ দিন ধরে টানা বৃষ্টিতে রংপুর সদর,মিঠাপুকুর,গঙ্গাচড়া,পীরগঞ্জ,  কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার কয়েক হাজার হেক্টর ধান ক্ষেত তলিয়ে গেছে। তবে এতে তেমন ক্ষতি হবে না। বৃষ্টি কমলে ধান ক্ষেত সজীব হয়ে উঠবে।

তিস্তায় পানি বৃদ্ধি, রংপুরে ৪০ গ্রামের ৩৫ হাজার মানুষ পানিবন্দি

রংপুর আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মোহাম্মদ আলী জানান, গত ১২ ঘণ্টায় রংপুরে ১২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ নিয়ে ৩ দিনে বৃষ্টি হয়েছে ৩৪০ মিলিমিটার।

অবিরাম বৃষ্টিতে রংপুর নগরীর নিম্নাঞ্চলের ১০ মহল্লায় হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে গেছে। এসব এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে।  

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম