ফুলবাড়ী‌তে বন্যার পা‌নি‌তে ডু‌বে চারজনের মৃত্যু

কু‌ড়িগ্রাম প্র‌তি‌নি‌ধি
১৪ আগস্ট ২০১৭, ১৩:৪৩আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ১৩:৪৯

কুড়িগ্রাম কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী উপ‌জেলায় বন্যার পা‌নি‌তে ডু‌বে চার জ‌নের মৃত্যুর খবর পাওয়া গে‌ছে। র‌বিবার (১৩ আগস্ট) উপ‌জেলার ভাঙ্গা‌মোড় ও বড়‌ভিটা ইউ‌নিয়‌নে এ ঘটনা ঘটে। এছাড়া দিনাজপুরে পানিতে ডুবে ১৩ জন, লালমনিরহাটে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান,র‌বিবার বি‌কা‌লে উপ‌জেলার ভাঙ্গা‌মোড় ইউ‌নিয়‌নের নজর মামুদ গ্রা‌মের আজগর আলী (৭০)বন্যার পা‌নি দেখ‌তে গিয়ে পা‌নিতে ডু‌বে তার মৃত্যু হয়।

একই  ইউ‌নিয়‌নের রো‌কেয়া বেগ‌ম (৬৫) নিজ বা‌ড়ি‌তে বন্যার পা‌নি‌তে ডু‌বে তার মৃত্যু হয় ব‌লে জানা গে‌ছে। র‌বিবার রাত ৯টার দি‌কে এই  ঘটনা ঘ‌টে।

ভাঙ্গা‌মোড় ইউ‌নিয়‌নের দু‌দিয়ার পু‌লের পা‌ড়ে বন্যার পা‌নি‌তে অজ্ঞাত এক শিশুর লাশ পাওয়া গে‌ছে ব‌লে স্থানীয় সূ‌ত্রে জানা গে‌ছে।

ভাঙ্গা‌মোড় ইউ‌নিয়‌নের চেয়ারম্যান আাজগার আলী বলেন, ‘আমার মোবাইল ফো‌নে চার্জ না থাকায় ফোন বন্ধ ছিল। মৃ‌তের কোনও খবর পাই‌নি।’

এ‌দি‌কে, উপজেলার বড়‌ভিটা ইউ‌নিয়‌নের ঘাঘারকু‌টি গ্রা‌মে হা‌লিমা বেগম না‌মে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গে‌ছে। র‌বিবার সন্ধ্যায় বন্যার পা‌নির স্রো‌তে ভে‌সে গি‌য়ে তার মৃত্যু হয় ব‌লে জানা গে‌ছে।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম