দিনাজপুর চেম্বারের উদ্যোগে ও এফবিসিসিআই-এর সহযোগিতায় দিনাজপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ২টায় দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র ভবনের সামনে এসব ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, প্রথম সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, পরিচালক দিলীপ কুমার আগরওয়াল, প্রবির কুমার সাহা, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, চেম্বারের সভাপতি শাহ রেজাউর ফারুক চৌধুরী শামীম, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও ঢাকার জাজিরা এলাকাবাসীর পক্ষ থেকে দিনাজপুর সদরের কসবা এলাকায় ও চিরিরবন্দর উপজেলার ভিয়াইল এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
আরও পড়তে পারেন: দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত, একজন আহত








