দিনাজপুরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করতে গিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান বলেন, ‘খালেদা জিয়া আপনাদের সেবায় নিয়োজিত, আপনাদের সার্বক্ষণিক খোঁজখবর নিয়ে আমাদের নির্দেশ দিয়েছেন। তাই আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি। খালেদা জিয়া আপনাদের পাশে আছেন, থাকবেন এবং সেবা দিয়ে যাবেন।’
তিনি বৃহস্পতিবার এই কথা বলেন। রাজিব আহসানের নেতৃত্বে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের জয়দেবপুর, কিষানবাজার, মাস্তানবাজার ও মেধ্যাপাড়াসহ বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। কেন্দ্রীয় নেতা তারিকুজ্জামান তারেক, নাজমুল আহ্সান, মামুন বিল্লাহ, জিয়াউর রহমান জিয়া, নুরুল হুদা বাবু, শামসুল আলম রানা, আব্দুল সাত্তার পাটোয়ারীসহ জেলা বিএনপির আহ্বায়ক এজেডএম রেজওয়ানুল হক, সাবেক সভাপতি লুৎফর রহমান মিন্টু, বিএনপি নেতা মাহবুব আহমেদ, রেদওয়ান বাবু, খালেকুজ্জামান বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোস্তফা কামাল মিলন ও সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল ত্রাণ কার্যক্রমে অংশ নেন।








