ঈদের দিন ছাড়া অন্য দিনগুলোতে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রফতানিসহ শুল্ক স্টেশনের সব কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন হিলি স্থল ও শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো.মশিয়ার রহমান কাজল।
তিনি আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখার জন্য এ নির্দেশ দেওয়া হয়েছে। বন্যা এবং ঈদুল আযহা উপলক্ষ্যে দেশে পেঁয়াজ ও চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যাতে না বাড়ে সে লক্ষ্যে কর্তৃপক্ষ এ নির্দেশ দিয়েছে। শুধু মাত্র শনিবার হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। সে অনুযায়ী স্থল ও শুল্ক স্টেশনের সংশ্লিষ্ট সবাইকে কর্মস্থলে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়তে পারেন: পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার চেষ্টায় তিন জন আহত, এক শিশু নিহত








