দিনাজপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বীজতলা তৈরি

দিনাজপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৭, ১৬:২৮আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৬:২৮

ধানের বীজ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বন্যার কারণে যেসব জমির ধানের চারা মরে গেছে সেসব জমিতে নতুন করে চারা রোপনের জন্য দিনাজপুরে ২৫ একর জমিতে সরকারিভাবে নাবী রোপা আমন (ব্রি-৩৪) ধানের বীজতলা তৈরি করা হয়েছে। এই বীজতলায় তৈরি চারা জেলার চাহিদা মিটিয়েও পার্শ্ববর্তী জেলাতেও সরবরাহ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর নশিপুর বিএডিসি ও পাট বীজ খামারের জমিতে বীজতলায় ধানের বীজ ছিটিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান, কোতোয়ালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন প্রমুখ।

এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানান, ভয়াবহ বন্যার ফলে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই কৃষকদের সহায়তার জন্য এই ধানের বীজ বপন করা হচ্ছে। আগামী ১২ থেকে ১৫ দিনের মধ্যেই এসব বীজতলা থেকে চারা উত্তোলন করে জমিতে রোপন করা যাবে। এসব চারা কৃষকদের মাঝে বিনামূল্যে সরবরাহ করা হবে বলে জানান তিনি।

দিনাজপুরে প্রায় ২৫ হাজার হেক্টর জমির আমন ধানের চারা বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। ইতিমধ্যেই কৃষকদেরকে সরকারিভাবে চারা ও বীজ বিতরণ করা হয়েছে যা দিয়ে রোপন প্রায় শেষের দিকে। এখনও যেসব জমিতে চারা রোপন করা হয়নি এমন চাষিদের বিনামূল্যে চারা বিতরণের লক্ষ্যে এই নাবী রোপা আমন (ব্রি-৩৪) ধানের বীজতলা করা হয়েছে।

আরও পড়ুন:

‘ছয় দফাকে কেন্দ্র করে পুরো আন্দোলনটাই আমার মা গড়ে তুলেছিলেন’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম