কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তে ভারতীয় শাড়ি, স্যালাইন, সিরিঞ্জসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে ৪৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কাশিপুর সীমান্তের সদস্যরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এসব পণ্য জব্দ করা হয় বলে জানায় বিজিবি। উদ্ধার করা এসব ভারতীয় পণ্যের বাজার মূল্য ২৪ লাখ ২২ হাজার ৬৮৫ টাকা।কাশিপুর বিওপির সুবেদার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সুবেদার জাহাঙ্গীর আলম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। আটক মালামাল নিয়ে প্রয়োজনীয় আইনি বব্যস্থা নেওয়া হচ্ছে।








