৫ দিন ছুটির পর হিলিতে আমদানি-রফতানি শুরু

হিলি প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৯আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৪

ভারত থেকে পণ্যবাহী ট্রাক আসছে বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৫ দিন বন্ধ থাকার পর আজ বুধবার দিনাজপুরের হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের সব  কার্যক্রম শুরু হয়েছে। তবে বন্দরের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হতে আরও দু-একদিন সময় লাগতে পারে বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান,ঈদের জন্য ১-৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল। ফলে বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল। বুধবার দুপুর বেলা ১২টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক বন্দরের ভেতরে প্রবেশের মধ্য দিয়ে দুদেশের মাঝে বন্দরের কার্যক্রম শুরু হয়।

বন্দরের ভেতরে শ্রমিকরা কাজ করছেন

হিলি স্থল শুল্ক স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে,বন্যা,পেঁয়াজ,চালসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের নির্দেশে শুধু ঈদের দিন ছাড়া অন্যান্য দিন স্থল শুল্ক স্টেশনের সব কার্যক্রম খোলা রাখা হয়েছিল। 

হিলি স্থলবন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সহাকারী ব্যবস্থাপক অশিত কুমার স্যানাল বাংলা ট্রিবিউনকে জানান, হিলি স্থল শুল্ক স্টেশনের সঙ্গে মিল রেখে বন্দরের ভেতরের সব কার্যক্রম খোলা রাখা হয়েছিল। তবে সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের কার্যক্রম পরিচালনা না করায় ওই সময় বন্দরের কার্যক্রম চালু থাকলেও ট্রাক থেকে পণ্য খালাস, বোঝাই ও ডেলিভারির কার্যক্রম বন্ধ ছিল। আজ সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় বন্দরের ভেতরের কার্যক্রম শুরু হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম