গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় ডিবি পুলিশের সদস্যদের বদলি

দিনাজপুর প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৪৯আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৬

দিনাজপুর

মাদক উদ্ধারের নামে এক ব্যক্তিকে মারধর ও গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় জেলা ডিবি পুলিশের সব সদস্যকে বদলি করা হয়েছে বলে শোনা যায়। এ নিয়ে ডিবির পরিদর্শক (ওসি) মনিরুজ্জামান বলেছেন ডিবির সব স্টাফকে বদলি করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে পুলিশ সুপার বলেছেন, কয়েক জনকে বদলি করা হয়েছে। এটি নিয়মতান্ত্রিক বদলি, এই বদলির সঙ্গে সংঘর্ষের কোনও সূত্র নেই।

শোনা যায় বদলি ডিবি পুলিশের সদস্যেদের মধ্যে রয়েছে ১০ জন এসআই, ৫ জন এএসআইসহ ৩৬ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ডিবি পুলিশের এসআই রেজাউল ইসলাম ও এএসআই  জামিলের নেতৃত্বে দিনাজপুর সদরের মহব্বতপুর গ্রামে ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। এসময় নুরুজ্জামান (২২) নামের এক ব্যক্তির কাছে মাদক আছে বলে তাকে মারধর করে। এ সময় এলাকাবাসী বাধা দিলে ডিবি পুলিশের সঙ্গে তাদের বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে স্থানীয়দের ওপর ডিবি পুলিশ লাঠিচার্জ করলে ডিবি পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ বাধে। এ সময় সেখানে থাকা ডিবি পুলিশ পালিয়ে যায় এবং পরক্ষণে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর উপর লাঠিচার্জ শুরু করে। এ সময় ডিবি পুলিশের সদস্যরা গ্রামের নারী ও শিশুদেরও মারধোর করে। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়।

এ ঘটনায় এলাকার লোকজন ডিবি পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয় এবং পুলিশ সুপার বরাবর অভিযোগ দেয়। এই অভিযোগে বলা হয়, প্রায়ই ডিবি পুলিশ ওই এলাকায় গিয়ে নিরীহ মানুষকে হয়রানি করে।

অভিযোগের পর পুলিশ সুপার ডিবি পুলিশের ১০ এসআই, ৫ এএসআইসহ মোট ৩৬ জনকে বদলি করেন। রাতেই তাদের বদলির আদেশ দেওয়া হয়। তবে ডিবি পুলিশের দুই পরিদর্শক মনিরুজ্জামান ও মোস্তাফিজুর রহমানের বদলির আদেশ এখনও আসেনি বলে পুলিশ সূত্রে জানা যায়।

পুলিশের একটি সূত্র জানায়,পরিদর্শকদের বদলির আদেশ আসবে ডিআইজি কার্যালয় থেকে। সেখান থেকে আদেশ আসতে দেরি হচ্ছে। তবে ডিবির সবাইকে বদলি করা হয়েছে। যারা গ্রামবাসীদের দেওয়া অভিযোগের সঙ্গে জড়িত নয়, তাদের দিনাজপুরেই রাখা হচ্ছে।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক (ওসি) মনিরুজ্জামানের সঙ্গে কথা হলে তিনি জানান, ডিবির পুরো স্টাফকেই বদলি করা হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তাকে (মনিরুজ্জামান) বদলি করা হয়েছে কিনা তা জানা নেই। এখনও তিনি আদেশ পাননি।

দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ডিবি’র কয়েকজনকে বদলি করা হয়েছে। তবে এটি নিয়ম মাফিক বদলি। গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ কিংবা অভিযোগের ভিত্তিতে তাদের বদলি করা হয়নি।

আরও পড়তে পারেন: মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে আহত দুই রোহিঙ্গাসহ পাঁচ জন হাসপাতালে

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের